আওয়ামী লীগের মিছিল মানেই সারা শহরে মিছিল : ওবায়দুল কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগের মিছিল মানেই সারা শহরে মিছিল আর মিছিল। আপনারা মিছিল দেখবেন ১ তারিখ এবং ২ তারিখে। ১ তারিখে সোহরাওয়ার্দী উদ্যানে লাখ লাখ তরুনের মিছিল দেখবো বিজয়ের পতাকা হাতে, শোকের পতাকা নিয়ে নয়।
আজ শুক্রবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে এসব কথা বলেন।
তিনি বলেন, বিএনপি কালো মিছিল করছে কেন? তাদের কোন নেতা মারা গেছে? আন্দোলনের বারোটা বাজিয়ে এখন বিএনপি নেতারা নিজেদের অজান্তেই শোকের মিছিল করছে। আন্দোলনের পতাকা হলো লাল-সবুজ। স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীকের প্রতি তাদের কোনো দরদ নেই। যে মিছিলে জনগণ নেই সেই মিছিল গণমিছিল হয় কী করে?
বিএনপি জামায়াতের সন্ত্রাস, নৈরাজ্য ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে বঙ্গবন্ধু এভিনিউয়ে এ শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি বসে বসে স্বপ্ন দেখে, নিষেধাজ্ঞা আর ভিসানীতির আতঙ্ক ছড়ায়। তবে আওয়ামী লীগের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকলে দেশে কোন রাজনৈতিক শক্তি নেই যারা আওয়ামী লীগকে পরাজিত করবে। কারণ ৭৫ পরবর্তী দেশের এক নম্বর জনপ্রিয়, জনদরদী ও সৎ নেতা শেখ হাসিনা।
ওবায়দুল কাদের বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আমরা শান্তি ও উন্নয়ন সমাবেশ করছি। আজকে বিএনপি নেতাদের গলা শুকিয়ে গেছে। তাদের গলায় আর জোর নেই। তাদের সমাবেশে আস্তে আস্তে লোক কমে যাচ্ছে। আন্দোলনের মরা গাঙে জোয়ার আটকে গেছে। মরা গাঙে ঢেউ নেই।
ওবায়দুল কাদের বলেন, বিএনপি বসে বসে স্বপ্ন দেখে, বিএনপি নিষেধাজ্ঞার আতঙ্ক ছড়ায়। বিএনপি রাস্তা অবরোধ করেছে। ঢাকার প্রবেশ পথ আটকে রেখেছে। তাহলে বিএনপিরও তো নিষেধাজ্ঞার আওতায় আসা দরকার। বিএনপির বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেয় না কেন? সে প্রশ্ন আমরা করতে চাই। আজকে বঙ্গবন্ধুর খুনিরা বড় বড় দেশে প্রকাশ্যে ঘুরে বেড়ায়। তারা জাতির পিতার হত্যাকারীদের কেন ফিরিয়ে দিচ্ছে না, এটা কোন দেশের গণতন্ত্র?
রোহিঙ্গা প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, কেউ সাহায্য করে না, শুধু মুখে সুন্দর সুন্দর কথা বলে। তারা রোহিঙ্গাদের জন্য মায়া কান্না কাঁদে। তারা তাদের দেশে অভিবাসীদের জায়গা দিতে পারে না। রোহিঙ্গাদের জন্য আমাদের দেশের অন্যতম সুন্দর জায়গা কক্সবাজারের জনজীবন আজ বিপন্নপ্রায়। আমাদের ট্যুরিজম ধ্বংস হয়ে যাচ্ছে। বিদেশিরা মুখে সুন্দর সুন্দর বাণী উচ্চারণ করে, আমাদের নেত্রীর প্রশংসা করে, কিন্তু বাস্তবে সাহায্য করার জন্য কেউ এগিয়ে আসে না।
তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, আওয়ামী লীগ ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশে কোন রাজনৈতিক শক্তি নেই যারা আওয়ামী লীগকে পরাজিত করতে পারে। দেশের জনগণ শেখ হাসিনার উন্নয়নে খুশি। হাওয়া ভবনের লুটেরাদের কাছে বাংলাদেশ নিরাপদ নয়।
আরও পড়ুনঃ আপনার সন্তান কি মানসিক চাপে আছে?






মাদাগাস্কারে স্টেডিয়ামে হুড়োহুড়িতে পদদলিত হয়ে নিহত ১২ - Tathya Sangjog
August 25, 2023[…] আরও পড়ুনঃ আওয়ামী লীগের মিছিল মানেই সারা শহরে মি… […]
শিশুদের সিকেল সেল অ্যানিমিয়া কেন হয়, জেনে নিন - Tathya Sangjog
August 25, 2023[…] […]
গর্ভাবস্থায় জিঙ্কের ঘাটতি দূর করতে এই খাবারগুলো খান - Tathya Sangjog
August 25, 2023[…] […]
ভারতে ট্রেনের বগিতে অগ্নিকাণ্ড; নিহত ১০ - Tathya Sangjog
August 25, 2023[…] […]
রোহিঙ্গা সমস্যা সমাধানে কূটুনৈতিক তৎপরতা চালাচ্ছে সরকার: তথ্যমন্ত্রী - Tathya Sangjog
August 25, 2023[…] […]
ভারতে জিপ খাদে পড়ে ৮ নারী শ্রমিকের মৃত্যু - Tathya Sangjog
August 25, 2023[…] […]
শিশুদের স্থূলতা বিপজ্জনক রোগের কারণ হতে পারে - Tathya Sangjog
August 25, 2023[…] […]
ভারত সিদ্ধচাল রফতানিতে ২০ শতাংশ শুল্ক আরোপ করেছে - Tathya Sangjog
August 25, 2023[…] […]
"জাপানই একমাত্র দেশ যারা রোহিঙ্গা প্রত্যাবাসনে অর্থবহ ভূমিকা রাখতে পারে" - Tathya Sangjog
August 25, 2023[…] […]
এই বিষয়গুলো খেয়াল রাখলে কর্মস্থলে সবার সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে - Tathya Sangjog
August 25, 2023[…] […]